News update
  • এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম     |     
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
প্রথম পাতা 2026-03-24, 8:33pm

সরিষাবাড়ীতে জুলাই শহীদ পরিবারের পাশে ছাত্রদল নেতা


এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলাম ও শহীদ রাব্বি হাসানের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন ছাত্রদল নেতা ফাইয়াজ কবির তাওয়াফ।

ফাইয়াজ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সভাপতি। তিনি সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীনের ছেলে এবং জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের ভাতিজা।

সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন রাতে তিনি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদের উপহার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার ও সহ-সভাপতি আব্দুল খালেক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা রাফি ইসলাম কাব্য প্রমুখ।

ছাত্রনেতা ফাইয়াজ কবির তাওয়াফ বলেন, “আমি নিজেও জুলাইযোদ্ধা ছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় প্রাণে বেঁচে ফিরেছি, কিন্তু আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আমাদের উচিত সবসময় শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখা এবং তাদের পাশে থাকা।”