News update
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
  • হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ      |     
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-06-25, 6:53pm

হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাবিপ্রবি স্কুলের স্কুল মাঠে হাবিপ্রবি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে গঠিত  বৃক্ষ রোপন উপ কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য কৃষিবিদ প্রফেসর  ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মো. নওশের ওয়ান,প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. মামুনার রশীদ, প্রফেসর ড. মারুফ আহমেদ এবং প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

উক্ত বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

শিশুদের মাঝে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধনকারী প্রায় পাঁচ শতাধিক গাছ বিতরণ করা হয়েছে। 

উপস্থিত বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।তিনি এদেশের মাটি মানুষের সাথে ওতপ্রোতভাবে মিশতেন। তিনি বাংলাদেশের কৃষি অর্থনীতির কথা মাথায় রেখে যেমন খাল খনন করতেন। তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণ করতেন। আমরা চাই এই সোনার বাংলাদেশ সবুজ শ্যামল থাকুক। সবুজে ঘেরা বাংলাদেশে সুস্থভাবে বড় হোক এদেশের শিশুরা। তাই আমরা নানারকমের বৃক্ষ বিতরণ করেছি এবং আমরা নিজেরাও বৃক্ষ রোপণ করছি যা মাসব্যাপী চলতে থাকবে।

বৃক্ষ পেয়ে এক শিশু বলেন, আমি কৃষ্ণচূড়া গাছ নিয়েছি। কৃষ্ণচূড়া ফুল আমার অনেক ভালো লাগে।স্যারেরা আমাদের বলেছিলেন আজকে গাছ দেওয়া হবে।আমাদের অনেকগুলো গাছ দেওয়া হয়েছে। আজকে আমাদের স্যারেরা গাছ দিয়েছেন। বড় হয়ে আমরা নিজে থেকেই গাছ রোপণ করতে চাই।

এক অভিভাবক বলেন, শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির মাধ্যমে শিশুরা পরিবেশের প্রতি তাঁদের নৈতিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হবে। কারণ তারা আজকে যে বৃক্ষ রোপণ করবে এখান থেকে তারা অক্সিজেন পাবে, ছায়া পাবে, ফল পাবে, সৌন্দর্য উপভোগ করবে।এগুলো শিশুদের মাঝে পরিবেশের প্রতি যত্নবান হতে অনুপ্রানিত করবে।আমি মনে করি জিয়াউর রহমান ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষ রোপণের একটি সুন্দর উদ্যেগ নিয়েছে।