নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদল নেতা ফাহমিদ তানজিম ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফাহমিদ তানজিম ফাহিম বিশ্ববিদ্যালয়টির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২৩ ব্যাচে পড়াশোনা করেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের চারপাশে ফলজ,বনজ, ঔষধি গাছ রোপণ করেন।এই ছাত্রদল নেতার মাধ্যমে শতাধিক গাছ রোপণ এবং বিতরণ করা হয়েছে।
হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহমিদ তানজিম ফাহিম বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বদা এদেশের মাটি ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি সর্বোপরি এদেশের মানুষের কথা ভাবতেন। তিনি যেমন শহুরে মানুষের কথা ভাবতেন তেমনি গ্রামীণ জনপদের মানুষের কথা আরও বেশি ভাবতেন।তিনি কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য তার জীবদ্দশায় অনেকগুলো খাল খনন করেছিলেন।তেমনিভাবে এদেশের টেকসই পরিবেশ নিশ্চিতের জন্য তিনি বৃক্ষ রোপণ করতেন।আমাদের মরহুম নেতার এই সুন্দর চিন্তা এবং উদ্যেগের প্রতি সম্মান জানিয়ে এবং অনুপ্রাণিত হয়ে আজকের এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ দেশের জন্য কল্যাণকর কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য কল্যাণকর কাজ করবে এবং যেকোনো ইতিবাচক কাজে যে কারো পাশে থাকবে।